দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানে পুঁজিবাদী দুঃশাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি রুখে দাঁড়ান, সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন এই প্রতিপাদকে সামনে রেখে বাসদের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০৯ তম রুশ সমাজতান্ত্রিক বিপ্লব বার্ষিকী উপলক্ষে বাসদ জনসভা এবং লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ঘটিকায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে আবু নাঈম খান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নিখিল দাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ।
এ সময় বক্তারা পুঁজিবাদী দুঃশাসন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি রুখে দাঁড়ানোর জন্য এবং ৭১ এর চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে আলোচনা করেন। পাশাপাশি দেশের দ্রব্যমূল্যের উর্ধগতি কমানেও এবং গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসিত বরণ বিশ্বাস, শিবনাথ চক্রবর্তী, সেলিম মাহমুদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফির রাব্বি, এবং কবি ও সংগঠক মুন্নির সর্দারসহ প্রমুখ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সকল নেতাকর্মীদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন হয়েছিল নারায়ণগঞ্জে।

এনায়েত উল্লাহ সিয়াম, নারায়ণগঞ্জ
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৩:১৪ অপরাহ্ণ