আমার দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত”: ইউএনও জাকির
:রোববার দুপুর তখন ১২টা। কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষের দরজার সামনে সাঁটানো একটি বার্তা সবার দৃষ্টি আকর্ষণ করছে। সেখানে লেখা“বিনা অনুমিতে প্রবেশ করুন; জুতাসহ প্রবেশ করুন।”
দাউদকান্দি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের কক্ষের সামনে লেখা এই বার্তাটি যেন সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমিয়ে আনার এক প্রতীকী উদ্যোগ। এর মধ্য দিয়ে সহজে ও স্বাচ্ছন্দ্যে সাধারণ মানুষের প্রশাসনিক সেবা পাওয়ার সুযোগ তৈরির ইতিবাচক বার্তা ফুটে উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “ আমি জানি প্রশাসন হলো জনগণের সেবক। সকারের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে কাজ করাই আমার লক্ষ।
আমি চাই, সাধারণ মানুষ যেন কোনো ধরনের সংকোচ বা ভয় ছাড়াই আমার কাছে আসতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জনগণের সেবার জায়গা। মানুষের কথা শোনা, তাদের সমস্যা বোঝা এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী সমাধানের চেষ্টা করাই আমার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমার দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সেবা নিতে এসে কাউকে যেন অযথা হয়রানি বা বিড়ম্বনার শিকার হতে না হয়, সে বিষয়ে আমি আন্তরিক। মানুষ সরাসরি এসে তাদের সমস্যার কথা জানাতে পারবেন—এমন একটি জনবান্ধব প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে চাই।”
উপজেলা প্রশাসনকে আরও জনমুখী ও জনবান্ধব করে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।”
দাউদকান্দি উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ সহজ করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার জানান”
প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার কক্ষের দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার এমন বার্তা সেবাপ্রত্যাশীদের মধ্যে আস্থা ও স্বস্তি তৈরি করতে পারে।
তবে এ উদ্যোগের প্রকৃত সার্থকতা নির্ভর করবে সাধারণ মানুষ কতটা সহজে সেবা পাচ্ছেন, তাদের অভিযোগ কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সমস্যার সমাধানে প্রশাসন কতটা কার্যকর ভূমিকা রাখছে—তার ওপর।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]