কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ৯২,০০০ পিস ইয়াবাসহ বাসের হেল্পার আটক; মাদক পরিবহনে ব্যবহৃত স্লিপার কোচ জব্দ
মাদক নির্মূলে কক্সবাজার জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অদ্য ১০ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন ট্রাভেলস’-এর একটি স্লিপার কোচ (বাস) থামিয়ে তল্লাশিকালে গাড়ির স্লিপিং সিটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ৯২,০০০ (বিরানব্বই হাজার) পিস অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদক পরিবহনে জড়িত থাকার অপরাধে গাড়ির হেল্পার মোঃ শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এসময় গাড়ির চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে কক্সবাজার জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]