গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হলে আগামী ৫০ বছরে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না – আলী রীয়াজ
ছবি সংগ্রহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে আগামী ৫০ বছরে আর শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকের উত্থান ঘটবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার (৫ জানুয়ারি) গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
আলী রীয়াজ বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে দেশের বিচারব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেই গণভোটের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, এখন রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তের ভার জনগণের হাতেই ন্যস্ত, আর সে কারণেই এই গণভোট।
তিনি আরও বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে। এই সুযোগ যেন অবহেলায় নষ্ট না হয়—সে বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]