চিরিংগা ইউনিয়নের পথসভায় আব্দুল্লাহ আল ফারুক বলেন:আগামী দিনের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান
চকরিয়া (৩১ জানুয়ারি ২০২৬):
চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে আজ অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ পথসভা, যা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি তার বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার উন্নয়নে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জামায়াতের নেতা-কর্মীদের মাঝে ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন চিরিংগা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা এলাকার জনগণের মধ্যে সমর্থন বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
পথসভায় উপস্থিত জনগণের মধ্যে উৎসাহ এবং আগ্রহ ছিল অত্যন্ত লক্ষ্যণীয়। আবদুল্লাহ আল ফারুক তার বক্তব্যে দেশ ও এলাকার মানুষের জন্য একটি শক্তিশালী, ন্যায়সঙ্গত এবং উন্নত ভবিষ্যতের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]