দাউদকান্দি উপজেলায় বিএনপির পদধারী একাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান
দাউদকান্দিতে বিএনপির একাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিএনপির পদধারী একাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। পবিত্র জুমার দিনে দৌলতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আমানুল্লাহ নেতৃত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের এমপি প্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুল। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জামায়াতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—
১. সফিক ভাই
২. রফিক ভাই
৩. কাসেম ভাই
৪. জিসান ভাই
৫. মমিন ভাই
৬. ফয়েজুল্লাহ ভাই
৭. জসিম ভাই
৮. নজরুল ভাই
৯. মান্নান ভাই
১০. নুরুজ্জামান ভাই
১১. জাকির ভাই
১২. রফিক (ডেংগু বেপারী বাড়ি)
১৩. ইব্রাহিম কাকু
১৪. আবুল কালাম ভাইসহ আরও অনেকে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই যোগদানকে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে উপস্থিত নেতাকর্মীরা জানান, তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে ইসলামী আন্দোলনকে বেগবান করতে সক্রিয়ভাবে কাজ করবেন।
এদিকে, দৌলতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ যোগদানের মাধ্যমে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতারা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]