মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৬০ পিস ইয়াবা সহ ০১ জন আসামী গ্রেফতার।
অদ্য ২৩ /০৫/২০২৬ খ্রি. তারিখ রায়পুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা কালে রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র) মো: জামাল উদ্দিনের নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রায়পুর থানাধীন ০৪ নং সোনাপুর ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড পূর্ব সোনাপুর দর্জি বাড়ির মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন ০১ জন ব্যক্তিকে দেখিতে পায় সন্দেহজনক মনে হওয়ায় তাহাকে আটক করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নাম-মোঃ সৈকত হোসেন বিজয় (৩০), পিতা- মৃত আবু তাহের, মাতা-ইয়াসমিন সাং-রাখালিয়া (পাটোয়ারী বাড়ি), থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার কাজ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে । বাদীর এজাহারের ভিত্তিতে ধৃত আসামীর বিরুদ্ধে রায়পুর থানার মামলা নং-৩৯, তাং-২৪/০৫/২০২৬ ইং, ধারা- ৩৬(১) সারণি ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮; রুজু করা হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করার প্রক্রিয়াধীন চলমান।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহিন মিয়া।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]