ইবি থিয়েটারের নেতৃত্বে প্রণয়-জ্যোতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাট্য সংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’-এর ঊনবিংশ কর্মপর্ষদের কমিটি গঠিত হয়েছে। এতে চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কর্মকার সভাপতি এবং চারুকলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী যুক্তা জ্যোতি গোলদার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বুধবার (১৩ মে) সংগঠনটির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০ সদস্যবিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আর্য পাল; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল মান্নান আশেক ও মিথিলা ফারজানা মনোনীত হয়েছেন। এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগীত কুমার, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতানা আক্তার মিম, অর্থ সম্পাদক তানমিন জাহান, সহ-অর্থ সম্পাদক শিহাব আলী, দপ্তর সম্পাদক মাহমুদ হাসিব, উপ-দপ্তর সম্পাদক সুরাইয়া মিম, প্রচার সম্পাদক মুহিবুল্লাহ নোমান, উপ-প্রচার সম্পাদক তরুণ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিক ইমরোজ এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুন ইসলাম।
এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে শাহেদ বিশ্বাস, তমাল বিশ্বাস, খাইরুল ইসলাম প্রান্ত, অন্তর ঘোষ এবং মাকতাব হাসান সিয়াম মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক যুক্তা জ্যোতি গোলদার বলেন, “নবগঠিত কর্মপরিষদের প্রতি যে আস্থা ও ভালোবাসা প্রদর্শিত হয়েছে, তার জন্য আমরা থিয়েটারের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সম্মিলিত সৃজনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে আমরা একটি মানবিক ও প্রগতিশীল থিয়েটার আন্দোলন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”
সভাপতি প্রণয় কর্মকার বলেন, “থিয়েটারের নবগঠিত কর্মপরিষদের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এই সংগঠন শুধু শিল্পচর্চার ক্ষেত্র নয়, বরং মানবিকতা, প্রতিবাদ ও সৃজনশীল চেতনার একটি প্রাণময় মঞ্চ। সকল সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও দায়বদ্ধতার মধ্য দিয়ে থিয়েটারের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে আমরা কাজ করে

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]