কচুয়া থানা পুলিশ কর্তৃক ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০৪ জন”
চাঁদপুরের কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, নির্দেশক্রমে এ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ রুবেল সরকার সঙ্গীয় অফিসার এএসআই/মোঃ মোর্শেদ আলম, এএসআই/মোঃ শরিফুল ইসলাম, এএসআই/মফিজুল ইসলাম ও ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন ৪নং পালাখাল ইউপিস্থ দোয়াটি সাকিনস্থ দুলাল সরকারের মুদি দোকানের সামনে তেতৈয়া হইতে দোয়াটি গামী পাঁকা রাস্তার উপর হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। মোঃ ইমাম হোসেন(৩০), পিতা-সফিউল্লাহ, মাতা-মাজেদা বেগম, সাং-করইশ(মঠ বাড়ী), ৯নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, ২। আমিনুর সর্দার(৩৬), পিতা-মোঃ পিয়ার সর্দার, মাতা-আমেনা বেগম, সাং-কুকরাইল(এবতেদায়ী মাদ্রাসার সামনে), ৩নং পরানপুর ইউপি, থানা-মান্দা, জেলা-নওগা, ৩। মোঃ মাসুদ প্রধান(৩৬), পিতা-সেকান্দর আলী, মাতা-ফাতেমা বেগম, সাং-করইশ পূর্ব পাড়া(হাজী বাড়ী), ৯নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা, থানা- কচুয়া, জেলা- চাঁদপুরগন সিএনজি যোগে আসার সময় তাহাদের হেফাজত হইতে ২৬কেজি গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ৪৭, তারিখ- ২৪/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
এসআই(নিরস্ত্র)/ মোঃ সোহেল খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন ৯নং কড়াইয়া ইউপিস্থ নলুয়া সাকিনস্থ ধৃত আসামী মনিরের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন(৪৮), পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা- জাহানারা বেগম, গ্রাম- নলুয়া (ছাত্তার চেয়ারম্যান বাড়ী, ৫নং ওয়ার্ড, ৯নং কড়াইয়া ইউপি), থানা- কঁচুয়া, জেলা-চাঁদপুর এর হেফাজত হইতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ৪৯, তারিখ- ২৪/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। ধৃত আসামীদেরকে অদ্য ২৫/০৫/২০২৬খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]