খুঁজুন
, ,

কাপাসিয়ায় ‘ভুয়া সাংবাদিক’ জিন্নাহর বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এস এম লবিব কাপাসিয়া গাজীপুর
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
কাপাসিয়ায় ‘ভুয়া সাংবাদিক’ জিন্নাহর বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

গাজীপুরের কাপাসিয়ায় চাঁদাবাজি, তথ্য সন্ত্রাস এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দাপট দেখানো শেখ শফিউদ্দিন আহমেদ জিন্নাহর বিচার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের কুড়েরপাড় ঈদগাহ মাঠে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় যুবদল নেতৃবৃন্দ শফিউদ্দিন জিন্নাহর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

বক্তারা বলেন, জিন্নাহ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছেন। শীতলক্ষ্যা’ নামে একটি অনুমোদনহীন ফেসবুক পেজ খুলে তিনি বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ও মানহানিকর তথ্য ছড়িয়ে আসছেন। দাবি করা টাকা না দিলেই তিনি ফেসবুকে অপপ্রচার চালান বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বক্তারা আরও বলেন, জিন্নাহ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দালালি ও দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছেন। বর্তমানে তিনি খোলস পাল্টে বিএনপিতে ভিড়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।

স্থানীয় ভুক্তভোগী মনসুর আহমেদ বুলবুল বলেন,‌ শফিউদ্দিন জিন্নাহ বিগত আওয়ামী ফ্যাসিস্ট  সরকারের আমলে স্থানীয় এমপি সিমিন হোসেন রিমি ও কাপাসিয়া উপজেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন প্রধানের সঙ্গে মিলে নানা অপকর্ম করেছেন এবং বিএনপি যুবদল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়েছেন। একটি পারিবারিক ঘটনাকে তিনি যুবদলের ওপর চাপিয়ে দিয়ে যুবদলের সুনাম ক্ষুন্ন করেছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সনমানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম শিপন বলেন , ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর শেখ শফিউদ্দিন জিনা নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও প্রকৃতপক্ষে কোন পত্রিকায় কাজ করে বলে আমাদের জানা নাই, তার এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার গাজীপুরকে লিখিত অভিযোগ দায়ের করেছি, অভিযোগটি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

যুবদল নেতা মোঃ আল আমিন বলেন, সাংবাদিকের কাজ তথ্য সংগ্রহ করা কিন্তু শেখ শফিউদ্দিন জিন্নাহ আমাদের এলাকায় এসে একটি নিউজ করার জন্য  ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন সেই টাকা না দেয়ায় আমাদের নামে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়, শুধু তাই নয় থানা পুলিশকেও ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকদের আমরা সম্মান করি কিন্তু তিনি সাংবাদিকতার নাম পরিচয় ব্যবহার করে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তিও গ্রেফতারের দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, “শীতলক্ষ্যা নামে কোনো বৈধ পোর্টালের অস্তিত্ব নেই। এটি নারায়ণগঞ্জের একটি সংবাদপত্রের নাম নকল করে চালানো হচ্ছে। আজ আমরা আদালতের শরণাপন্ন হবো এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করব।” উপস্থিত এলাকাবাসী অবিলম্বে এই ‘তথ্য সন্ত্রাসী’ ও ‘ভুয়া সাংবাদিক’ জিন্নাহকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, অথচ জিন্নাহর মতো কিছু অপেশাদার ব্যক্তির কারণে পুরো সাংবাদিক সমাজের বদনাম হচ্ছে।

 

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: লায়ন খোরশেদ আলম

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: লায়ন খোরশেদ আলম

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র‍্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) রাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাভারের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত। দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও অন্যায়, অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা শুধু রাজনৈতিক দলের নয়, সবার দায়িত্ব। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

খোরশেদ আলম বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল। জনগণের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখব।

প্রতিবাদ সভা শেষে অনুষ্ঠিত মোটরসাইকেল র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। র‍্যালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র‍্যালি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

 

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

টেকনাফগামী মাইক্রোবাসে পুলিশের চেকপোস্টে অভিযান, জনপ্রতি ৭০ হাজার টাকায় মালয়েশিয়া পাঠানোর চুক্তি

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় যাত্রী বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আমির হোসেন (৩০), পিতা মাহমুদ আলী, দক্ষিণ শুকলালপাড়া (দালাল); মোহাম্মদ হোসেন (২৫), পিতা নুরুল মোস্তাফা; হুমায়ুন কবির (২৪), পিতা মামুনুর রশিদ; রহিম উদ্দিন (৩০), পিতা আরকান শরিফ; মো. আজম নুর (৩০), পিতা মো. নুরুল কাদের; মো. মিজান (৩০), পিতা নুরুন নবী; আবুল কাশেম (৩০), পিতা মৃত শফির আহমদ, ছনুয়া ইউনিয়ন, বাঁশখালী উপজেলা। এ ছাড়া মাইক্রোবাসের চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে এক ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে পেকুয়া চৌমুহনী এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন সংগঠক বা দালাল রয়েছেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

বাঁ থেকে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বটতলা মোড়ে শোডাউন কর্মসূচিতে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ঘটায় দুইজন নিহত এবং বহু আহত হয়েছেন।

হত্যার শিকার হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ, বয়স ৪০, এবং যুবদলকর্মী সোহেল মোল্লা, বয়স ৪৫।

পুলিশ ও স্থানীয় সূত্রের মতে, শোডাউন ও বিক্ষোভের অংশ হিসেবে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন চালাচ্ছিলেন। তাদের বহর বটতলা মোড়ে পৌঁছালে অপরিচিত আক্রমণকারীরা হঠাৎ আক্রমণ চালায়, ফলে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।

স্থানীয় মানুষ দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলি এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের ওপর তদন্ত চলছে। প্রাথমিক ধারণা অনুসারে, নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীর সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।