টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
টেকনাফ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদককারবারি কে আটক করেছে র্যাব।
সোমবার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও ২ কারবারিকে আটক করা হয় বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর টেকনাফ সিপিসির একটি দল নাইট্যংপাড়ার কামাল হোসেনের মালিকানাধীন ৫ তলা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া আসাদ উল্লাহ বাসায় অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যে বাসার ড্রইং রুম হতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার মকবুল হোসেনের পুত্র আসাদ উল্লাহ (৪৬) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ বশরুর ছেলে জালাল আহমেদ (৬৫)। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]