বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর সদর শাখার উদ্যোগে সাবেক নেতাকর্মীদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, নৈতিকতা, সততা ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাবেক ও বর্তমান কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং শেরপুর সদর আসনের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এতে সংগঠনের সাবেক দায়িত্বশীল ও নেতাকর্মীরা তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় শেরপুর সদর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]