রায়পুরে সরকারি হসপিটালে অনেক চিকিৎসক অনুপস্থিত, চিকিৎসা সেবা না পেয়ে বাড়ী ফিরলেন রোগীরা।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (৬ আগস্ট) অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেক রোগী। দীর্ঘ সময় অপেক্ষার পরও চিকিৎসক না পেয়ে অনেকেই চিকিৎসাসেবা ছাড়াই ফিরে গেছেন বাড়ী।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য নিয়ে জানতে পেরেছি, বহির্বিভাগে রোগীদের ভিড় থাকলেও নির্ধারিত কয়েকটি কক্ষে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। চিকিৎসকের অপেক্ষায় রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
চিকিৎসা নিতে আসে এক জন রোগী বলেন, আজ আমরা তিনটি টিকিট কেটেছি। রুম নম্বর ১০৩, ১১২ ও ২০৬-এ চিকিৎসকের দেখানোর কথা ছিল। কিন্তু কোনো কক্ষেই চিকিৎসক পাইনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসাসেবা না পেয়ে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছে।
হাসপাতালে আসা বেশ কয়েকজন রোগী জানান, চিকিৎসক না থাকায় তারা বাধ্য হয়ে বিকল্প চিকিৎসার জন্য অন্য প্রাইভেট হসপিটালে যেতে হয়েছেন।আমাদের সাধ্য অনুযায়ী টাকা না থাকায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসেছি।
হাসপাতালের কয়েকজন স্টাফ জানাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ চিকিৎসক একটি ট্যুরে অংশ নিতে কর্মস্থলের বাইরে ছিলেন। অভিযোগ রয়েছে, ট্যুরটি এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আয়োজন করা হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি জানতে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. বাহারুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]