“লামায় আগ্নেয়াস্ত্রসহ সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ”
লামা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে।’
গোপন তথ্যের ভিত্তিতে, লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদারের দিকনির্দেশ নাই ১২ জানুয়ারি ২০২৬ইং তারিখ সোমবার গভীর রাতে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সুদক্ষ নেতৃত্বে পুলিশের একটি আভিজানিক দল লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চম্পট মুরুংপাড়ায় কাইংপা মুরুং এর বসতবাড়ির (মাচাংঘরে) অভিযান পরিচালনা করে।’
উক্ত অভিযান পরিচালনা কালে, মৃত রাংলাই মুরুং
এর ছেলে, কাইংপা মুরুং (৪৯),কে একটি দেশিও তৈরি আগ্নেয়াস্ত্র একটি একনলা বন্দুক’সহ গ্রেফতার করে।’
মঙ্গলবার লামা থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন, লামা থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।’
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে আলীকদম থানায় মামলা ছিল। জার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২, জিআর নং-১৩৮/২০০২, ধারা- ১৯ক, ১৮৭৮ সালের অস্ত্র আইন। এ সংক্রান্তে একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ- ১৫/১০/২০২২, জি আর নং-১৩৯/২০০২, ধারা- ৪(১) আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদণ্ডের জিআর সাজা পরোয়ানা মূলতবি ১৮৭৮-এর ১৯ এ ধারা রুজু করা হয়েছে।’
পুলিশ জানাই, গ্রেফতারকৃত: আসামির বিরুদ্ধে লামা থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]