খুঁজুন
, ,

সাভারে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সাভারে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার

ঢাকার সাভারে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষনের অভিযোগ উঠেছে।

‎এঘটনায় ১৬ বছর বয়সী গৃহবধূর মা গত রাতে বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ও ১ জনকে অজ্ঞাত আসামী করে সাভার মডেল থানায় পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

‎ এঘটনায় মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) ও ১৬ বছর বয়সী এক তরুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ২ নং আসামী সাকিব(২০) ও অজ্ঞাত অপর আসামী পালাতক রয়েছে। সাকিব গ্রেপ্তারকৃত ১৬ বছর বয়সী তরুনের আপন ভাই বলে মামলা সূ্ত্রে জানা গেছে।

‎

‎মামলায় গৃহবধূর মা উল্লেখ করেছেন, মামলার আসামীরা সবাই তার মেয়ের প্রতিবেশী। রানা বিভিন্ন সময় তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বৃহস্পতিবার রাতে তার মেয়ের জামাই মেয়েকে একা বাসায় রেখে রাজধানীর মিরপুর এলাকায় মেলায় যায়। ভোর রাত ৩ টার দিকে হাসান, মজিবরসহ অজ্ঞাত একজনকে বাহিরে পাহারায় রেখে রানা ও সাকিব তার মেয়ের কক্ষে প্রবেশকরে এবং জোরপূর্বক করে পালাক্রমে ধর্ষন করে। পরবর্তীতে মেয়ে চিৎকার করলে বাহিরে অবস্থানরত ৩ জন মেয়ের কক্ষে প্রবেশ করে এবং পালাক্রমে ধর্ষন শুরু করে এবং ধর্ষনের চিত্র মোবাইলে ভিডিও করে। পরবর্তীতে বিষয়টি কাউকে বললে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। শুক্রবার ভোড় ৬টার দিকে মেয়ের জামাই বাসায় ফিরলে মেয়ে বিষয়টি খুলে বলে। শনিবার সকালে তিনি( মেয়ের মা) ও তার স্বামী ( মেয়ের বাবা) পূনরায় বিষয়টি মেয়ের নিকট থেকে জানতে পারে। পরে সন্ধ্য ৬ টার দিকে রানা বাসায় ফিরলে এলাকার লোকজন নিয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

‎‎জানতে চাইলে আজ দুপুর ৩টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ মুঠোফোনে বলেন, সাভারের কাউন্দিয়া এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় সাইফুল ইসলাম রানা, মজিবর ও মেহেদী নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পেশায় রাজমিস্ত্রী রানাকে এলাকাবাসি গড়নপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়। বাকি দুই আসমীকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মজিবর পেশায় কেয়ারটেকার। সবাইকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামীকে গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেন নূর মোহাম্মদ।

‎

‎এদিকে গত রাত ১০টার দিকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স ও মডেল থানায় ভূক্তভোগী গৃহবধূর স্বামীর ও পরিবারের সদস্যদের কথা হয় এই প্রতিবেদকের।

‎তখন পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন,গত মঙ্গলবার দুপুরে ভাড়াবাড়ীতে ওই গৃহবধূ চাটাইয়ে ঘেড়া টিউবওয়েলে গোসল করতে ছিলেন। এসময় পাশের রুমের ভাড়াটিয়া রানাসহ প্রতিবেশী আরও দুইজন ওই গৃহবধূকে হাতপা বেঁধে ধর্ষন করে এবং অপর দুইজন ভিডিও করে। পরে ভিডি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পূনরায় বুধবার রানাসহ তিনজন গৃহবধূকে পালাক্রমে ধর্ষন করে। এরপর বৃহস্পতিবার ওই তিনজনসহ আরও দুই জন মোট পাঁচ ব্যাক্তি গৃহবধূকে ধর্ষন করে। শনিবার ছয়টার দিকে গৃহবধূ আত্বহত্যা করতে চাইলে পরিবারের সদস্যরা কারন জানতে চায়। পরে গৃহবধূ বিষয়টি বিস্তারিত পরিবারের সদস্যদের জানায়।পরে রাত আটটার দিকে পেশায় রাজমিস্ত্রী রানা বাসায় ফিরলে রাত আটটার দিকে তাকে আটক করে পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়রা জানলে রানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

‎

‎ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেছিলেন গৃহবধূকে ব্লাকমেলিংয়ের মাধ্যমে টানা ৩ দিন ধর্ষন করা হয়েছে কিন্তু মামলায় ১ দিন উল্লেখ করা হলো কেন এমন প্রশ্নের জবাবে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ দ মুঠোফোনে বলেন, ঘটনার বিবরন ভুক্তভোগী গৃহবধু ও তার মা যে ভাবে বর্ননা করেছে মামলাটি সেভাবেই রেকর্ড হয়েছে। আমাদের সিনিয়র কর্মকর্তারাও ভুক্তভোগীদের সাথে কথা বলেছেন।

দেবিদ্বারে মাদ্রাসার সুপারকে পিটিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
দেবিদ্বারে মাদ্রাসার সুপারকে পিটিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রবাসে পাঠানোর জন্য আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার; হাসপাতালে ভর্তি।

কুমিল্লার দেবিদ্বারে এক মাদ্রাসার সুপারকে রাস্তায় অতর্কিত হামলা করে মারধর, ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাওলানা আবু সায়েম (৬০) মুরাদনগর উপজেলার চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার এবং জামায়াতে ইসলামী রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে জানা গেছে। হামলায় তাঁর পা ও হাঁটুতে রক্তাক্ত জখম হয়েছে। পরে তাঁকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আহত আবু সায়েমের ছেলে ইয়ামিন সরকার সজিবকে সার্বিয়া পাঠানোর জন্য অর্থের প্রয়োজন ছিল। এ উদ্দেশ্যে তিনি সোমবার সকালে ঢাকার রায়েরবাগ এলাকায় তাঁর বড় ভাইয়ের বাসায় যান। সেখানে আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা ৭ লাখ টাকা নিয়ে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথে সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে দেবিদ্বারের গোপালনগর এলাকায় একটি টাওয়ারের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁর পা ও হাঁটুতে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ হাসান বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পা ও হাঁটুতে ক্ষত ও রক্তাক্ত জখম রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন
এই ঘটনায় ২পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন
অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-

কালিয়াকৈরে এক দিনে তিন অগ্নিকাণ্ড, একই ব্যক্তির দুই বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
কালিয়াকৈরে এক দিনে তিন অগ্নিকাণ্ড, একই ব্যক্তির দুই বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই ব্যক্তির মালিকানাধীন দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ছাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার সূত্রাপুর, চন্দ্রা ও হাজীবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় শীলা বৃষ্টি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। বাসটি ময়মনসিংহ সদরের সজল মিয়ার মালিকানাধীন বলে জানা গেছে।
একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কাজলী সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের বাসটিও সজল মিয়ার মালিকানাধীন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাসটি দীর্ঘদিন ধরে ওই স্থানে দাঁড়িয়ে ছিল বলে জানান স্থানীয় জামাল মিয়া।

এদিকে রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার চন্দ্রা হাজীবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-১১-৮৭৪৯ নম্বরের একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটিতে অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চন্দ্রা ও সূত্রাপুর এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ এশিয়া পোস্টকে বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হবে। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।