খুঁজুন
, ,

৭৬ দিন পর কারামুক্তি পেলেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ।

শেখ মোরশেদ আলম জিসান গাজীপুর মাল্টিমিডিয়া রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
৭৬ দিন পর কারামুক্তি পেলেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৭৬ দিন কারাভোগ শেষে বুধবার (১৮ নভেম্বর) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার আইনজীবী নাসের আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশ সিফাতকে আটক করে। পরে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সিফাতের আইনজীবীরা দাবি করে আসছেন, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার মন্তব্যের কোনো উল্লেখ নেই। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাকে আগের একটি মামলায় জড়ানো হয়েছে।

এর আগে দুই দফায় সিফাতের জামিন আবেদন নাকচ হয়। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। আদালতের জামিন আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার কারামুক্ত হন সিফাত আবদুল্লাহ।

জামায়াতে ইসলামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভের আহ্বান দিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
জামায়াতে ইসলামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভের আহ্বান দিল

জামায়াতে ইসলামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশের আহ্বান জানিয়েছে, যা চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ হিসেবে পরিকল্পিত।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের পর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত প্রকাশ করেন এবং সব স্তরের নেতাকর্মীদের নিজস্ব কর্মসূচি অনুসরণে উৎসাহিত করেন।

পরওয়ার উল্লেখ করেন, গণভোটের ফলাফল অবহেলিত হওয়ায় দেশের পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত হয়ে উঠেছে; ৭০ শতাংশের অধিক মানুষের মতামত অস্বীকারের ফলে ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারে আস্থা হারাচ্ছে।

গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় ঘটমান ঘটনাগুলোর প্রতি তিনি উদ্বেগ প্রকাশ করেন, যা নির্বাচিত সরকারের অধীনে অনুপযুক্ত বলে তিনি উল্লেখ করেন। এছাড়া পার্শ্ববর্তী দেশের পলাতক অপরাধীর আশ্রয়কে প্রথম অপরাধ হিসেবে চিহ্নিত করে, তাকে ফেরত পাঠানোর জন্য সামরিক বিমান পাঠানোর দাবি করেন।

পরওয়ারের মতে, দেশের বর্তমান অবস্থা নিয়ে জনগণ এবং দল দুজনই উদ্বিগ্ন; পুলিশে হামলার ঘটনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর আইনশৃঙ্খলা স্বাভাবিক বলে মন্তব্যের মধ্যে বিরোধ দেখা যায়, যা দায়িত্বপালনে ব্যর্থতা নির্দেশ করে।

তিনি সরকারকে দায়িত্বশীল না হলে রাষ্ট্রপতি সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণের আহ্বান জানান, এবং ফ্যাসিবাদী উপাদানগুলোকে আইনের আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন, যাতে বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের স্থান না থাকে।

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেবিদ্বারে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল।

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেবিদ্বারে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মশাল মিছিল করেছে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব হোসেন, সদস্য মো. সাইফুল ইসলাম, মো: শামীম, আক্তার হোসেন,কামরুল হাসান, ও নাজিম খাঁন নান্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। দেশের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: লায়ন খোরশেদ আলম

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: লায়ন খোরশেদ আলম

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র‍্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) রাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাভারের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত। দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও অন্যায়, অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা শুধু রাজনৈতিক দলের নয়, সবার দায়িত্ব। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

খোরশেদ আলম বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল। জনগণের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখব।

প্রতিবাদ সভা শেষে অনুষ্ঠিত মোটরসাইকেল র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। র‍্যালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র‍্যালি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।