জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে এনসিপি, ৩০–৫০ আসন নিয়ে আলোচনা
জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে এনসিপি, ৩০–৫০ আসন নিয়ে আলোচনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বরং জামায়াতে ইসলামীর সঙ্গেই নির্বাচনী আসন সমঝোতায় যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে।
এনসিপি ও জামায়াতের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে আসন সমঝোতায় ঐকমত্য হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আলোচনায় এনসিপি অন্তত ৫০টি আসনের দাবি জানালেও জামায়াত প্রাথমিকভাবে ৩০টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ৩০ থেকে ৫০টি আসনে সমঝোতার সম্ভাবনা রয়েছে।
সূত্র জানায়, বিএনপি ইতোমধ্যে এনসিপির শীর্ষ নেতাদের সম্ভাব্য আসনে প্রার্থী ঘোষণা করায় তাদের সঙ্গে সমঝোতার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এই বাস্তবতায় জামায়াতের সঙ্গেই নির্বাচনী ঐক্যে পৌঁছানোর পথে এগোচ্ছে এনসিপি। সমঝোতা হলে প্রার্থী তালিকায় কিছু রদবদলও হতে পারে।
তবে আসন সমঝোতা হলেও এনসিপি নিজস্ব প্রতীক ‘শাপলা কলি’তেই নির্বাচন করবে। দলটির নেতৃত্ব জানিয়েছে, অন্য কোনো দলের প্রতীকে এনসিপির কেউ নির্বাচনে অংশ নেবেন না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামায়াত–এনসিপির এই সম্ভাব্য সমঝোতা আসন্ন নির্বাচনে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]