খুঁজুন
, ,

‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য’

নিজস্ব প্রতিবেদক: ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

সরকারিআদেশ দেখুন

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে জোরেশোরে একটি খবর ছড়িয়ে পড়ছে, শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তার মরদেহের ছবি দাবিতে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে।

তিনি বলেন, এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হিসেবে তার দীর্ঘদিনের প্রকাশ্যে অনুপস্থিতির বিষয়টি সামনে আসছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ে আছেন দীর্ঘ আড়াই বছর যাবত। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তাহলে তিনি প্রকাশ্যে আসছেন না কেন? তার প্রকাশ্যে আসতে তো কোনো বাধা নাই।

আবু হানিফ আরও বলেন, বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার কথিত অডিও বার্তাগুলোকেও অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। মূলত তার প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছে সেটা প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটা অডিও পোস্ট করেছে। এমন পরিস্থিতিতে জনমনে আরও বেশি সন্দেহ তৈরি হয়েছে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও যেহেতু শেখ হাসিনা প্রকাশ্যে আসছে না, ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’

ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, পদও ছাড়লেন ছাত্রদল নেতা

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, পদও ছাড়লেন ছাত্রদল নেতা

স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ পাওয়ার আশা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি’ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে দলের নেতাকর্মীদেরও রাজনীতি ছেড়ে ক্যারিয়ারে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও বক্তব্য পোস্ট করে এ ঘোষণা দেন শামীম। ক্যাপশনে তিনি লেখেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।

শামীম রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদে ঋণ কর্মসূচিতে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত তালিকায় নিজের নাম না থাকায় হতাশা ও ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শামীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হলে শামীমও আবেদন করেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের মধ্যে ছিলেন তিনি। পরে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষায় অংশ নেন। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ছয়জনের তালিকা প্রকাশ করা হলে তাতে তার নাম ছিল না।

ভিডিও বক্তব্যে শামীম বলেন, ‘বৃহস্পতিবার রাতে দেখলাম তরুণ উদ্যোক্তাদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা আবেদন করেছিলেন, সেখানে আমিও করেছিলাম। প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হয়েছিল, সেখানে আমি ছিলাম। খুলনায় ভাইভা দিয়ে এসেছি। এই ৫০ জনের মধ্যে আমরা মাত্র দুইজন ছিলাম ছাত্রদলের পদধারী- আমি এবং কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তৌহিদ। ভেবেছিলাম যেহেতু আমরা উদ্যোক্তা ও ছাত্রদল করি, যোগ্যতায় আমরা নির্বাচিত হব।’

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কিন্তু তিনি থানা বা জেলাকেন্দ্রিক কাদের নিয়োগ দিয়েছেন, আমি জানি না। আমার মনে হয় দালালদের নিয়োগ দিয়েছেন। অতীতের দুর্দিনে ও সংগ্রামে আমরা সামনের সারিতে থেকে ছাত্রদল করেছি। এই দল করতে গিয়ে চারটি মামলা খেয়েছি, শিক্ষাজীবনের দুটি বছর নষ্ট হয়েছে এবং ৮৭ দিন জেল খেটেছি। অথচ এমন একটি সুন্দর উদ্যোগ থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে। নির্বাচিত করা হয়েছে আওয়ামী পরিবারের সন্তানদের, যাদের অনেকেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে শামীম বলেন, ‘আপনি কাদের নিয়োগ দিয়েছেন একটু খতিয়ে দেখুন। এই দল দালালরাই ভোগ করবে, আমার মতো ছাত্রনেতাদের কিছুই হবে না। আমরা শুধু আন্দোলন করবো, মামলা খাবো, জেল খাটব এবং হামলার স্বীকার হবো তাছাড়া আমাদের কিছুই হবে না। তাই এখনো যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা এই রাজনীতি থেকে বের হয়ে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিন।

তিনি বলেন, অনেকেই জানেন আমার পাখি ও কবুতরের একটা ফার্ম রয়েছে। এই ফার্মের কারণে সারা দেশের মানুষ আমাকে চেনে। পাশাপাশি গরুর খামার শুরু করেছি। এই ঋণটা পেলে ভালো কিছু করার আশা ছিল।

বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, ‘আমি আমার দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল-মিটিং ও কর্মসূচিতে সম্পৃক্ত থাকব না। দলীয় কোনো কারণে আমাকে কেউ ফোন দেবেন না বা ডাকবেন না। আজ থেকে চির সমাপ্তি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শামীম হোসেন বলেন, কারও প্ররোচনা বা কাউকে ছোট করার জন্য ভিডিওটি পোস্ট করিনি। দলের জন্য নিজের ক্যারিয়ার শেষ করেছি, কিন্তু ক্ষমতায় আসার পর শুধু অবহেলা পেয়েছি। এই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, ছাত্রনেতা শামীমের ভিডিও পোস্টটি দেখেছি। ব্যস্ততার কারণে এখনো তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তবে যোগাযোগের চেষ্টা করছি।

আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে নিউজ করেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে নিউজ করেন

শ্রমিক বিক্ষোভের কারণে পোশাক শিল্পে বিদেশের অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে-এমন তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সাংবাদিকদের সঠিক তথ্য-উপায় নিয়ে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক আন্দোলনে নাকি বাংলাদেশের অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে। এই ধরনের প্রচারণা তো ঠিক নয়। বাংলাদেশের ব্যবসা সব উঠে গেল। এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে  পরিকল্পিত একটা প্রচারণা।

রিজভী বলেন, আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে নিউজগুলো করবেন। জাতিকে কোনোভাবেই যেন খাটো হতে না হয়।

প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে। তিনজন কারখানামালিকের দেওয়া তথ্য অনুযায়ী, মাসের মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্য এশীয় উৎপাদনকেন্দ্রে স্থানান্তর করেছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এর বেশির ভাগই গেছে ভারতে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের কম খরচে পোশাক উৎপাদনের সুবিধাকে দুর্বল করছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজছে আন্তর্জাতিক ক্রেতারা।

 

দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: এমপি আমির হামজা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: এমপি আমির হামজা

একটা মারলে দুইটা মারবো। দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’- কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার এমন বক্তব্য ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ফটোকার্ডে নিজের এমন বক্তব্য তুলে ধরেন তিনি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে সেই ফটোকার্ড সরিয়ে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তার পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেয়ার আগে ফটোকার্ডটিতে প্রায় ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল।

তবে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’

এ দিকে ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে কুষ্টিয়া-৩ আসবের সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতেই বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’