লামায় প্রশাসনের অভিযান: ১৩টি অবৈধ ইটভাটায় ২৯ লক্ষ টাকা জরিমানা…
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।’
আজ ৫ অক্টোবর ২০২৬ইং তারিখ পরিচালিত এই অভিযানে সর্বমোট ১৩টি মামলায় ২৯ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইতং এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।’
প্রথম অভিযানে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ১টি মামলা দায়ের করেন। এতে ১ জন আসামীকে নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’
একই দিনে অপর একটি পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনে ১৫(১)(৫) ধারায় মোট ১২টি মামলা পরিচালনা করেন। এসব মামলায় ১২ জন আসামীকে সর্বমোট ২৪,০০,০০০ (চব্বিশ লক্ষ) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান,ফাইতং এলাকায় পরিবেশ সুরক্ষায় ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালনা করা এই দুই অভিযানে সর্বমোট ১৩ জন আসামীর কাছ থেকে ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বার্থে ও পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]