নাটোরের গুরুদাসপুরে নগদ এজেন্টদের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এস আর স্বাধীনের বিচার দাবিতে মানববন্ধন,
নাটোরের গুরুদাসপুরে মোবাইল ব্যাংকিং নগদ ১২ জন এজেন্ট ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫ লাখ ৭১ হাজার টাকা হাতিয়ে নেওয়া এস আর স্বাধীন আলীর বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত মোবাইল ব্যবসায়ী ও এলাকাবাসীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
স্বাধীন আলী পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের মহাসিন আলীর ছেলে।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, আতিকুর রহমান বাবু, সোহেল রানা, আলামিন হাসান, দেলোয়ার হোসেনসহ অন্যান্য।
বক্তারা বলেন, গত ১৮ই ডিসেম্বর মোবাইলে ব্যাংকিং নগদে ক্যাশ টাকা ও বিটুবি টাকা মিলে ৫ লাখ ৭১ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তী টাকা দিচ্ছি দিবো বলে সময় ক্ষাপন করে। পরে তিনি ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।
মোবাইল এজেন্ট ব্যবসায়ীরা টাকা ফেরৎ ও প্রতারক স্বাধীনের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]