কালীগঞ্জে ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ: ‘হ্যাঁ’ ভোট ও আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান
দাওয়াতি ছাত্রসংযোগ মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি আরিফ হোসেন। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিককে জাতীয় সংসদে পাঠাতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিবকে সংসদে পাঠাতে ছাত্রশিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছাত্রশিবিরকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের নির্বাচন পরিচালক মাওলানা ওলিউর রহমান, পৌর সভাপতি হাফেজ সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে উপজেলা সভাপতি ঈশা খাঁন বলেন, বিগত স্বৈরাচারী আমলের মতো আর কোনো ব্যালট বাক্স ছিনতাই করতে দেওয়া হবে না। আমরা সজাগ থাকব, সচেতন থাকব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।
সমাবেশে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]