মাওলানা রেজাউল করিম হত্যার বিচার দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ
শেরপুরে মাওলানা রেজাউল করিম হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভমিছিল ও সমাবেশ হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন শেরপুর সদর আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর দুই আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ডিপি, শেরপুর তিন আসনের প্রার্থী হাফেজ মাওলানা নুরুজ্জামান বাদল এবং জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। জেলা শিবিরের সভাপতি সাইয়্যদ মাসুমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাওলানা রেজাউল করিমের মৃত্যু দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভমিছিল নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের মতে, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]