নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ১
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল, নীলফামারীর তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাননীয় পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নীলফামারী সদর থানার সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায় অবস্থিত ‘আরিফা টেলিকম’ দোকানে অভিযান চালানো হয়। এ সময় মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা-মোঃ কুদ্দুস আলী, সাং-সুবর্ণখুলী, থানা ও জেলা-নীলফামারীকে আটক করা হয়।
পরে দোকান তল্লাশি করে ২০টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২০টি অকেজো মোবাইল ফোনসহ মোট ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে মোবাইলগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় নীলফামারী থানায় এফআইআর নং-২৪, তারিখ ২৬/০২/২০২৬ খ্রি., জিআর নং-৬৭/২৬, ধারা ৪১৩/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]