ঢাকা জেলার ডিবি উত্তরের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। মঙ্গলবার (০৪ মার্চ) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন মুক্তা ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ তারেক হোসেন সরদার ওরফে তাসিফ (২৮)
২. মোঃ সুমন শেখ (৩৫)
৩. মোঃ রাফাত হাসান ওরফে তুষার (২১)
এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সুমন শেখের বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]