সলিং এর বদলে বালু দিয়ে ইউনিয়ন মেম্বারের বিল উত্তোলনের অভিযোগ।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন পীরযাত্রাপুর ইউনিয়নে উপজেলাধীন জরুরী বরাদ্দের আওতায় রাস্তা সংস্কারের দুই লক্ষ টাকার কাজে ঘোরতর অনিয়মের অভিযোগ পরিলক্ষিত হয়।
কন্ঠনগর মূল বাজার থেকে প্রাইমারি স্কুলে বাইপাস রাস্তায় চলাচলের পথ খানা-খন্দে ভরপুর ছিল। যার প্রেক্ষিতে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গরা রাস্তায় ইট বালু ফেলে রাস্তা সংস্কার করে।
উল্লেখ্য পীরযাত্রাপুর ইউনিয়ন এর আওতাধীন পীরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র হিসেবে ঘোষিত হয়। রাস্তার চলাচলের পথ সুগম করতে উপজেলা প্রশাসন রাস্তা সংস্কারে অর্থ বরাদ্দ প্রদান করেন।
স্থানীয় ব্যক্তি-বর্গদের অভিযোগ সরেজমিনে দেখা যায় পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব তফাজ্জল হোসেন রাস্তা সংস্কারের ৪-৫ ট্রাক ভিটে বালু ও ২ ট্রাক ইটের রাবিস ফেলে কাজ সমাপ্ত করেন। এই নিয়ে স্থানীয়রা জানতে চাইলে তিনি বলেন উপজেলা পরিষদের নির্দেশ মোতাবেক কাজ সম্পন্ন হয়েছে।
কাজের মান ও বরাদ্দ সম্পর্কে জানতে ইউনিয়ন সচিবের সাথে যোযোগাযোগ করা হলে সচিব জানান, “রাস্তাটির আনুমানিক দৈর্ঘ্য ৮০০ ফুটেরও বেশি। সেক্ষেত্রে রাস্তার সলিং মেরামতের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই ব্যাপারে তত্ত্বাবধানের দায়িত্ব উপজেলা এল জি ই ডি এর। আমার দায়িত্ব ছিল চেক প্রদান আমি তা করেছি।”
পরিষদের অভিযুক্ত মেম্বার তফাজ্জল হোসেন জানান, “কাজ আগে থেকে করা থাকায় নতুন করে কাজ করতে হয় নি, আমি চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার। তিনি জানান, শেষ হয়ে যাওয়া কাজ নিয়ে লেখালেখি করলে জনমনে উনাকে নিয়ে নানা প্রশ্ন উত্থাপন হবে।” সেক্ষেত্রে তিনি আরো বলেন, ” প্রয়োজনে কিছু সম্মানি গ্রহণ করে হলেও যেন এই ব্যাপারে লেখালেখি না করা হয়।”

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]