আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপপরিচালক জনাব খাতুনে জান্নাত। এছাড়াও, উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব কানিজ ফাতেমা লিজা ও আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার সহকারী পরিচালকবৃন্দ।
মান্যবর জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্যে অংশগ্রহণকারীদের স্ব স্ব কর্মক্ষেত্রে আরও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও, তিনি খুলনা জেলার বিদ্যমান জলাবদ্ধতা, লবণাক্ততা, সুপেয় পানির অভাবসহ বিভিন্ন সমস্যা সমাধানে অংশগ্রহণকারীদের সক্রিয় মতামত প্রদানের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]