গাজীপুরের গাছায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩২ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
আটক কামাল হোসেনের পিতার নাম জালাল উদ্দিন। তিনি গাছা এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, কামাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয় গাছা থানা পুলিশ।
সোমবার গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান জানান, মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, জননিরাপত্তা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গাছা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাই অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]