কচুয়া থানা পুলিশ কর্তৃক ০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১
চাঁদপুরের কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/মোঃ রুবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ০৩নং পৌরসভা ওয়ার্ডস্থ কড়ইয়া সাকিনস্থ বিসমিল্লাহ মাছের আড়তের সামনে হাজিগঞ্জ টু কচুয়া আঞ্চলিক মহাসড়কের উপর থেকে ২৩/০৫/২০২৬খ্রিঃ তারিখ ২২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হেলাল(৩৯), পিতা-মৃত ইদ্রিস, মাতা-শাহানারা বেগম, সাং-পাড়াগাঁও(ফকির বাড়ী), ৩নং ওয়ার্ড, ১১নং গোহট দক্ষিন ইউপি, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর| এর হেফাজত হইতে ০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং-৪৫, তারিখ-২৪/০৫/২০২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ২৪/০৫/২০২৬খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]