জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নড়িয়া পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নড়িয়া পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নড়িয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন ছৈয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহিন হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার শাহিন হাওলাদার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম অগ্রদূত। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল হক মাঝি, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোরশেদ মাঝি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম হিরা, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বি.এম. আজিজুল হাকিম, নড়িয়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাসার সিকদার, নড়িয়া পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম বেপারী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনি ঢালীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]