ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিলল ৮ কেজি ভারতীয় গাঁজা, নগদ টাকাসহ গ্রেপ্তার ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চালের ড্রামে লুকিয়ে রাখা ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদক পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ সুজন আলীর বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে বাড়ির পেছনে থাকা একটি কাঠখড়ির ঘরে পরিত্যক্ত চালের ড্রামের ভেতর বিশেষ কৌশলে সংরক্ষণ করে রাখা ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজার পাহারাদার হিসেবে দায়িত্ব পালনরত মোঃ জসিম (২৪), পিতা- কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজা মিয়াকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত নগদ অর্থের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভূরুঙ্গামারী উপজেলার তিন দিক ভারতীয় সীমান্ত দ্বারা বেষ্টিত হওয়ায় এ এলাকায় মাদক চোরাচালানের প্রবণতা তুলনামূলক বেশি। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তবে মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ সচেতন না হলে শুধু পুলিশের পক্ষে মাদক চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করা কঠিন।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোর

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]