সুনামগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ১
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গুদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে ১১ বস্তা ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়।
এসময় শিমুল সরকার (৩৫) নামে এক চোরাকারবারি ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি হয়রত আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক টিম সদর উপজেলার ইব্রাহিমপুর নৌকা ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয় এবং চোরাকারবারি শিমুল সরকারকে আটক করা সম্ভব হয়।
তিনি আরও জানান, জব্দকৃত কসমেটিকস বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]