ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন একটি ফলদ ও একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই পৌরসভার সচিব মো. গোলাম নবী, ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মো. আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]