ভালোবাসার টানে দুবাইয়ের যুবক শরীয়তপুরে, বিয়ের পিঁড়িতে বসছেন সলেমান-সুবর্ণা
ভৌগোলিক দূরত্ব হাজার মাইল হলেও ভালোবাসার কাছে তা যেন কিছুই নয়। শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামের মেয়ে সুবর্ণা এবং দুবাইয়ের নাগরিক যুবক সলেমানের প্রেমের গল্প এবার পূর্ণতা পেতে যাচ্ছে বিয়ের মাধ্যমে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক ভালোবাসার সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই আয়োজন করা হয়েছে তাদের বিয়ের। ইতোমধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে অনুষ্ঠিত হয়ে গেলো জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বর্ণিল আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়।
১৫ জুন (সোমবার) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুবাইয়ের সলেমান ও জাজিরার কন্যা সুবর্ণা। তাদের এই ব্যতিক্রমী প্রেম ও বিয়ের গল্প নিয়ে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।
এলাকাবাসীর ভাষ্য, দুই ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার এই বন্ধন প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা কোনো সীমান্ত মানে না। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সবাই।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]