শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ চাইল দুদক
দুর্নীতির মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আবেদনে থাকা তালিকায় শেখ হাসিনার পরিবারের কয়েকজন সদস্যের পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ এবং এস আলম গ্রুপের শীর্ষ পর্যায়ের কয়েকজন ব্যক্তির নামও রয়েছে। সংস্থাটির দাবি, এসব আসামি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং চলমান দুর্নীতি মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের স্বার্থে তাদের দেশে ফেরানো প্রয়োজন।
এদিকে, গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন অনুমোদন পেলেও এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ক্ষেত্রে কিছু আইনি জটিলতা থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন হতে বিলম্ব হচ্ছে।
দুদকের কর্মকর্তারা বলছেন, বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]