শরীয়তপুর স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মনিরুল
দেশ ও দেশের বাইরে অধ্যয়নরত শরীয়তপুর জেলার সাবেক ও বর্তমান পাবলিক, প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত শরীয়তপুর স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SSWA)-এর ২০২৬-২০২৮ মেয়াদের ৪৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক শিক্ষার্থী মো. ইব্রাহিম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এন আই সজীব, মো. ইসমাইল, আবুল কালাম আজাদ, মো. লুৎফর, দিদারুল ইসলাম, মো. রহমত উল্লাহ ও জাহিদ দারোগা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. উজ্জ্বল, মো. ইমন সরদার, মো. জাকির মৃধা, মহসিন হাওলাদার ও ইঞ্জি. মাসুদ রানা।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়ামত উল্লাহ, নূর ইসলাম, মো. মাহবুব আলম, দেওয়ান মুহাম্মদ তাজিম ও সজিব মিয়া; দপ্তর সম্পাদক মেহেদী হাসান কামরুল; সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান; অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন; সহ-অর্থ সম্পাদক মো. রোকনুজ্জামান, মো. আবু বকর ও শরিফ হোসেন দায়িত্ব পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বোরহান মাল, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মো. সজিব, সহ-সম্পাদক ফারদিন হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. রকিবুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. দাউদ ইসলাম, উপবৃত্তি বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা, সহ-উপবৃত্তি বিষয়ক সম্পাদক তানজিম হাবিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহরিয়ার কবির রাসেল, সহ-সম্পাদক মো. শাহিন আলম, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক তানজিলা ইসলাম, সহ-সম্পাদক ফাতেমা জেরিন আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসিফ সিকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খালেদ হাসান নাঈম এবং সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. নুরজামাল ফকির নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রিয়াদ হাওলাদার, মো. রেজোয়ান রাসেল ও মো. শিপন আহমেদ।
সংগঠন সূত্রে জানা যায়, শরীয়তপুর স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SSWA) একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবকমূলক সামাজিক সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য হলো শিক্ষা সহায়তা, সমাজসেবা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা।
শিক্ষা সহায়তার অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য পরামর্শ কেন্দ্র পরিচালনার পরিকল্পনা রয়েছে। সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা।
এছাড়া শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। একই সঙ্গে শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শরীয়তপুরের শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী, মানবিক ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। জেলার সব শিক্ষার্থীকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান তারা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]