দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ডাকাতসহ গ্রেফতার ৭।
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক, ডাকাতি, মারামারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ৮ কেজি গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই আজিজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই আবুল কাওসার, এসআই আরিফুর রহমান, এসআই দিবাকর বড়ুয়া এবং এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের তালিকা:
মাদক মামলা: ৮ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন সায়মা আক্তার (১৯), সুমি বেগম (২৩) এবং শরীফ হোসেন (৩৩)।
ডাকাতি মামলা: ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোঃ আরিফ (২৮) ও মোঃ রমজান হোসেনকে (৩৫)।
নিয়মিত (মারামারি) মামলা: গৌরীপুর এলাকার এজাহারনামীয় আসামি মোঃ আল আমিন হোসেন (৪৫) গ্রেফতার হন।
পরোয়ানাভুক্ত আসামি: আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]