দাউদকান্দিতে ইয়াবা, ডাকাতি ও পরোয়ানার আসামি সহ গ্রেফতার ৬
দাউদকান্দিতে ইয়াবা, ডাকাতি ও পরোয়ানার আসামি সহ গ্রেফতার ৬।কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ১ জন, ডাকাতি মামলার ২ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জন সহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম, ইসমাইল হোসেন, আবুল কাওসার, ইহসানুল হাসান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বেকিনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ মিন্টু (৩৫)।
একই অভিযানে ডাকাতি মামলায় গ্রেফতার করা হয় দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকার সোহেল (২৮) ও মাইজপাড়া দিঘীর পাড় এলাকার আলী আজম (৩৮)-কে।
এছাড়া বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মাইজপাড়ার মোঃ আলী আজম (৩০), দশপাড়ার মোঃ আঃ হাকিম (৩০) এবং দৌলতপুর এলাকার আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন মামলায় বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]