ঘুমন্ত যাত্রীদের রয়েল কোচের স্লিপার বাস উল্টে আহত ২০-২৫, কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত যাত্রীদের রয়েল কোচের একটি স্লিপার বাস উল্টে অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকা পড়েন নারী, শিশুসহ বেশ কয়েকজন যাত্রী। পরে স্থানীয়রা ছুটে এসে বাসের কাঁচ ভেঙে একে একে তাদের উদ্ধার করেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে বেকিনগর এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন, রয়েল কোচের স্লিপার বাসটি মহাসড়কে উল্টে পড়ে আছে। বাসের ভেতর থেকে আহতদের কান্না ও চিৎকার শোনা যাচ্ছিল। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার পর মহাসড়কের পাশে মুহূর্তেই ভিড় জমে যায়। স্থানীয়রা আহতদের বাস থেকে বের করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এতে নারী ও শিশুসহ আহত অনেক যাত্রী তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেওয়ার সুযোগ পান। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। বাসটি হঠাৎ উল্টে যাওয়ায় তারা নিজেদের সামলে ওঠার সুযোগও পাননি। একে অপরের ওপর পড়ে গিয়ে অনেকেই আহত হন। বাসের ভেতরে আটকে পড়াদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।...
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ