আতাইকুলা-মাধপুর হাইওয়ে থানার মানবিক ওসি মোস্তাফিজারের বিদায়, রেখে গেলেন মানবিকতার অসংখ্য দৃষ্টান্ত
পাবনা জেলার মাধপুর হাইওয়ে থানার দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন ওসি মোস্তাফিজার রহমান কর্মকালজুড়ে তিনি মানবিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ রেখে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
Bangladesh Highway Police এর অধীনে আতাইকুলা-মাধপুর হাইওয়ে থানার ওসি হিসেবে যোগদানের পর থেকেই মহাসড়কের বিভিন্ন অনিয়ম দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। বিশেষ করে যানজট নিরসন, অবৈধ নসিমন-করিমন চলাচল নিয়ন্ত্রণ, বাজার ও হাট এলাকায় সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মহাসড়ককে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন।
আতাইকুলা, মাধপুর, পুষ্পপাড়া, বনগ্রাম, কাশীনাথপুর ও বেড়াসহ হাইওয়ে সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোর বাজার কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে তিনি পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করেন।
স্থানীয় জনগণের কাছে ওসি মোস্তাফিজুর রহমান একজন মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার বিদায়ের সংবাদ ছড়িয়ে পড়তেই অনেকের মাঝে আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে।
সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে মাধপুর হাইওয়ে থানা এলাকায় তিনি “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিতি পান। অনেকের মতে, এ অঞ্চলে দায়িত্ব পালন করা সবচেয়ে চৌকস ও মানবিক পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন তিনি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]