আলীকদমে তিন ইটভাটায় ৯ লক্ষ টাকা জরিমানা করেছে, উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম”
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় উপজেলা প্রশাসনের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা কে ৯ লক্ষ্য টাকা জরিমানা।’
আজ ২০ জানুয়ারি ২০২৬ইং তারিখ আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এর নেতৃত্বে উপজেলার চারা বটতল, আমতলী, দক্ষিণ পূর্ব পালং পাড়ায় অবস্থিত, তিনটি অবৈধ ইটভাটা FBM, ABM, UBM ব্রিক ফিলের প্রত্যেক কে ৩ লাখ টাকা করে সর্বমোট ৯ লাখ টাকা জরিমানা করা সহ
বন থেকে অবৈধভাবে কেটে আনা ৭ হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে উপজেলা প্রশাসন।’
উক্ত অভিযান পরিচালনা কালে, উপজেলা নির্বাহী
অফিসার বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৮ এর ১ ধারায় তিনটি ইটভাটা পরিচালনাকারী ১। মোঃ মইন উদ্দিন, ২। নুরুল আমিন, ৩। মোঃ খালেদ কে আসামী করে প্রত্যেক কে ৩ লাখ টাকা করে সর্বমোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
এসময় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, তারা পূনরায় ইটভাটা পরিচালনা করলে আবারো অভিযান করা হবে বলে জানিয়েছেন তিনি।’

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]