আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ১ সদস্য গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার চারাবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোর চক্রের সদস্য হিসেবে পরিচিত ইদ্রিস খান মানিক (৩৬)কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ইদ্রিস খান মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে চুরি সংক্রান্ত অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত আসামিকে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ বলছে, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]