খায়রুল ইসলাম রোমান-এর নেতৃত্বে শুরু হলো মানবতার এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় মিশন
ফরিদপুর: সমাজের অবহেলিত প্রবীণ বাবা-মা, অসুস্থ এবং জরুরি প্রয়োজনে থাকা মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য মানবিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রাত্যহিক ব্যস্ততায় দূরে থাকা সন্তানদের পরিবারের জন্য প্রয়োজনীয় ওষুধ ও জরুরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে মাঠে নেমেছে এক উদ্যমী তরুণ টিম।
মানবিক এই যাত্রার সূচনা করে আয়োজকরা জানিয়েছেন, প্রান্তিক ও অসহায় মানুষের জরুরি মুহূর্তে পাশে থাকা এবং দূর-দূরান্তে থাকা স্বজনদের কষ্ট কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষদের এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মানবিক এই মহৎ যাত্রার নেতৃত্ব দিচ্ছেন তরুণ সংগঠক খাইরুল ইসলাম রোমান। তাঁর হাত ধরে শুরু হওয়া এই কার্যক্রমে উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন জাহিদুজ্জামান জাহিদ। এছাড়া এই মানবিক টিমের সদস্য হিসেবে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন—নীলয় চৌধুরীর রেজা, মো: ইয়াসিন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সাইদুল ইসলাম সাঈদ, মো: মনির খান, মো: আবু সাঈম (অমি), তাসলিম হুসাইন নাহিদ, তরিকুল ইসলাম মাহফুজ, সাইফুল ইসলাম সাইফ, রবিউল ইসলাম, মো: আকিবুল ইসলাম, মোফাসসিল হোসাইন, সৌরভ বারুই, মো: লিমন তালুকদার, মো: আলামিন, সাঈদ আব্দুল বাপ্পি, সাব্বির মোল্লা, এস এম রাকিবুল ইসলাম, সিয়াম আহমেদ সালমান, বাহারুল ইসলাম রবিন, কামরুজ্জামান (জসিম), শাহরিয়ার রাব্বি, ইঞ্জিনিয়ার রিয়াদ মিয়া, আশরাফুল ইসলাম রাজু, এস এম সালমান, রিফাত আহমেদ এবং আবির বনিক।
টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় ও জরুরি সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল ব্রত। সমাজের প্রতিটি কোণে মানবতার আলো ছড়িয়ে দিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]