চকরিয়া উপজেলার বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আবাসিক হোটেল গুলোতে অনৈতিক কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে..!
স্থানীয়দের দাবি, প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে অনেক কোমলমতি শিক্ষার্থী ও তরুণীকে এসব হোটেলে নিয়ে গিয়ে বিভিন্নভাবে নি/র্যা/তন/ ও যৌ/ন সহিং/স/তা/র শিকার করা হচ্ছে।
সচেতন এলাকাবাসীর অভিযোগ, কিছু আবাসিক হোটেলে যথাযথ পরিচয় যাচাই ও নিয়মকানুন অনুসরণ করা হচ্ছে না। ফলে এসব স্থানে অ/প/রা/ধ সংঘটনের সুযোগ তৈরি হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট হোটেলগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এছাড়াও, কিছু আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের কারণে এলাকার তরুণ-তরুণীদের মধ্যে নেতিবাচক সামাজিক প্রভাব পড়ছে এবং নৈতিক অবক্ষয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে আবাসিক হোটেলগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]