চকরিয়া থানা পুলিশের অভিযানে অবৈধ বালুমহাল হতে ০২ (দুই) জন গ্রেফতার।
কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশক্রমে,চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন|অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চকরিয়া পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ নামার চিরিংগা এলাকার মাহামুহুরী নদী পাড় হতে ০২ (দুই) জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ০১ (এক)টি স্ক্যাভেটর, ০১ (এক)টি বেলচা, ০১ (এক)টি কোদাল, ১৫ (পনের) লিটার ডিজেল তেল এবং ০১ (এক)টি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানার এফআইআর নং-২৬, তারিখ- ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিঃ; জি আর নং-১৪৭, ধারা- ১৫(১), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা রুজু করা হয়।
চকরিয়া থানা পুলিশ জানায়,অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি,পরিবেশের ভারসাম্য নষ্ট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে চকরিয়া থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে পরিচালিত হবে এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকলকে অবৈধ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য নিকটস্থ থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]