ট্রাকের নীচে পড়ে প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ৩ যুবকের
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের নীচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা ৩ যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯ টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,আলামিন (১৫)পিতা মোঃ মোশারফ মাতা – শাবানা সাং -নুরপুর,সৈকত (১৬) পিতা -সলিমুদ্দিন সাং মগলিশপুর। কাইয়ুম( ২০) পিতা -সমেশ উদ্দিন
সাং- আফসারাবাদ কলোনি সকলের থানা- ঘোড়াঘাট জেলা -দিনাজপুর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,একই মোটরসাইকেলে থাকা তিন জন যুবক রানীগঞ্জ মার্কেটের মধ্যে থেকে বের হয়ে রাস্তার উপর পাশে যাচ্ছিলেন। এ সময় কাশিমপুর থেকে দিনাজপুর নবাবগঞ্জ গামী মুরগীর খাদ্য বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী কাউয়ুম এর মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে ফায়ারসার্ভিস ও পুলিশের একটি দল আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাদেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানান, এ ঘটনা ঘাতক ট্রাক চালকের সহকারী সাব্বির হোসেন শাওনকে আটক করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ তিন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকের চালকের সহকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিধীন আছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]