তাহিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ বন্ধ, ক্ষোভ ও হতাশা স্থানীয়দের
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সরকারি বরাদ্দে নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বছরের পর বছর অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় দ্রুত কাজ শেষ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের মূল কাঠামো কোনোভাবে দাঁড়িয়ে থাকলেও এখনো প্রায় অর্ধেকের বেশি কাজ বাকি রয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ভবনের বিভিন্ন অংশে আগাছা জন্মেছে, পলেস্তারা খসে পড়ছে এবং রড ও পিলারে মরিচা ধরতে শুরু করেছে। অরক্ষিত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে নির্মাণসামগ্রীও।
এদিকে জেলার অন্যান্য উপজেলায় সরকারি মডেল মসজিদ ও কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ শেষ হয়ে উদ্বোধন হলেও তাহিরপুরের প্রকল্পটি ধীরগতিতে পড়ে থাকায় নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও তদারকির অভাবেই নির্মাণকাজ দীর্ঘসূত্রিতার শিকার হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]