পুলিশ সুপার কর্তৃক দক্ষিণ আইচা থানা, চর কুকরি মুকরি পুলিশ তদন্ত কেন্দ্র ও চরফ্যাশন সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন”
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, ১৬ জানুয়ারি, ২০২৬ইং তারিখ দক্ষিণ আইচা থানা, চর কুকরি মুকরি পুলিশ তদন্ত কেন্দ্র ও চরফ্যাশন সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করেন।’
পরিদর্শনকালে পুলিশ সুপার, থানা ভবন, অফিস
কক্ষ, ব্যারাক, মেস ও হাজতখানা’সহ প্রতিটি শাখা ঘুরে দেখেন। তিনি পুলিশ সদস্যদের আবাসন ও খাবারের মান নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক নথিপত্র এবং থানার সার্বিক কার্যক্রমের নিবিড় তদারকি করেন।’
পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন। বিশেষ করে আগামী নির্বাচনে পুলিশের ভূমিকা যেন শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও ভীতিমুক্ত থাকে, সে লক্ষ্যে তিনি কঠোর ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করতে তিনি সকলকে অনুপ্রাণিত করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান সিনিয়র
সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), অফিসার ইনচার্জ, দক্ষিণ আইচা থানা, ইনচার্জ, চর কুকরি মুকরি পুলিশ তদন্ত কেন্দ্রসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]