রেভিটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় মুখপাত্র হলেন জুবাইদা আক্তার সুহা
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রেভিটা বাংলাদেশ (REVITA Bangladesh)-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চট্টগ্রাম বিভাগের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাস মেয়াদী এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ চট্টগ্রাম বিভাগীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবাইদা আক্তার সুহা।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক নাফিসা মুস্তারি ও সদস্য সচিব সাইফ বিন আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় জুবাইদা আক্তার সুহা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আলহামদুলিল্লাহ। আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, রেভিটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছি এবং ইনশাআল্লাহ সামনেও করব।”
তিনি আরও বলেন,
“জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রেভিটা বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। দেশ ও জনগণের অধিকার রক্ষায় আমরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এসময় তিনি এই যাত্রায় সবার দোয়া, সহযোগিতা ও ঐক্য কামনা করেন।
উল্লেখ্য, ‘Revolution in Every Voice’ স্লোগানকে সামনে রেখে রেভিটা বাংলাদেশ সারাদেশে তরুণদের নেতৃত্বে একটি ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটি আগামী ছয় মাস এই কার্যক্রমের নেতৃত্ব দেবে।
পরিশেষে জুবাইদা আক্তার সুহা সকলকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে বলেন,
“জয় হোক ন্যায় ও সত্যের।”

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]