লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে নগদ সহায়তা দিলেন আইয়ুব আলী কোম্পানি।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন বান্দরবান জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি।’
শুক্রবার লামা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিণঝিরি, শিলেরতুয়া ও বাগেরঝিরিসহ কয়েকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী প্রায় ১৫০টি পরিবারের মধ্যে তিনি নিজ উদ্যোগে এ সহায়তা দেন।’
সহায়তা বিতরণ শেষে আইয়ুব আলী কোম্পানি বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য সীমিত হলেও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে তাঁর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা ও দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।’
স্থানীয় বাসিন্দা বলেন, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। এমন সময়ে নগদ অর্থ সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে অনেকটা স্বস্তি পাবে।’

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]