সাভারে বিশেষ অভিযান ২০ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সরদার গ্রেফতার
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ২০টি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের এক সরদারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের সরদার হিসেবে পরিচিত মো. আসলামুল হক ওরফে আসলাম ওরফে বিল্লাল আক্তারুজ্জামান (৪২)কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসলামুল হকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, চুরি এবং মাদক সংক্রান্ত মোট ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
পুলিশের দাবি, তিনি একটি সংঘবদ্ধ আন্তঃজেলা অপরাধচক্রের নেতৃত্ব দিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য যাচাই করে তাকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে একটি ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের মতে, আন্তঃজেলা অপরাধচক্রের সদস্যদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]